ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঙ্গাপুরে কিম, যাচ্ছেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের লক্ষ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রোববার সিঙ্গাপুরে গেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে চীনের জাতীয় বিমান সংস্থা ‘এয়ার চায়না’র একটি বিমানে করে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। মঙ্গলবার ট্রাম্প ও উনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

উনকে বহনকারী বিমান সিঙ্গাপুরে অবতরণের কিছু সময় পরই তার বিমান বহরের তৃতীয় বিমানে করে বোন কিম ইয়ো জংসহ একদল রাষ্ট্রীয় প্রতিনিধি সেখানে পৌঁছান। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিঙ্গাপুরের পথে আছেন। সোমবার রাতেই তার সিঙ্গাপুরে পৌঁছানোর কথা।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটায় সিঙ্গাপুরে পৌঁছবেন ট্রাম্প। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন, হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জন কেলি ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

মঙ্গলবার সকালে সান্তোসা দ্বীপের একটি হোটেলে ট্রাম্প ও উন উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে বৈঠক করবেন। বৈঠকটি অনুষ্ঠিত হলে এটাই হবে ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যকার প্রথম বৈঠক।

আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্টাপাল্টা নানা পদক্ষেপের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও একবার বাতিল ঘোষণা করে পরে তা বহাল করেছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে কিম, যাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৬:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮