ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ইসরাইলের যুগ শেষ হয়েছে: ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তেহরানের বিরুদ্ধে ইসরাইলের ক্রমবর্ধমান বাগাড়ম্বর ও হুমকির সঙ্গে ইরাক এবং সিরিয়ায় পরাজিত তাকফিরি সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

শনিবার মধ্যপ্রাচ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আলী শামখানি বলেন, মধ্যপ্রাচ্যে তাকফিরি সন্ত্রাসীদের আবির্ভাব এবং এ অঞ্চলে তাদের নৃশংস ও পাশবিক কর্মকাণ্ড ইসরাইলের জন্য অভাবনীয় ও সুবর্ণময় নিরাপত্তা এনে দিয়েছিল।

তিনি বলেন, এখন ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের পরাজয় যেটিকে ইসরাইল দেখছে ইরানের সাহসিকতাপূর্ণ ভূমিকার ফসল হিসেবে এর ফলে ইসরাইলের সেসব সোনালি দিন শেষ হয়ে এসেছে।

সম্প্রতি সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় ইরানকে অনুমতি দেবে না তার সরকার।

এ প্রসঙ্গে আলী শামখানি বলেন, আমরা ইসরাইলের ক্ষোভের কারণ সম্পর্কে অবগত আছি। যে কোনো আগ্রাসীদের মোকাবেলায় নিজের স্বার্থ এবং নিরাপত্তা সুরক্ষার জন্য তেহরান কার্যকরী এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

ইরানের এ কর্মকর্তা আরও বলেন, হামলা চালিয়ে পার পেয়ে যাওয়ার দিন ইসরাইলের জন্য শেষ হয়ে গেছে। সম্প্রতি অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার প্রতিশোধমূলক হামলার প্রতি ইঙ্গিত করে আলী শামখানি এ মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ইসরাইলের যুগ শেষ হয়েছে: ইরান

আপডেট সময় ০৮:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮