ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মসজিদকে সিনেমা হল বানাচ্ছে সৌদি যুবরাজ: আল কায়েদা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচিকে পাপাচার প্রকল্প আখ্যা দিয়ে হুশিয়ারি বার্তা দিয়েছে আল কায়েদা। আরব উপদ্বীপে ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রিন্স মোহাম্মদের নতুন যুগে মসজিদকে সিনেমা হল বানানো হচ্ছে।

যুবরাজ সালমানের কার্যক্রমকে পশ্চিমা অযৌক্তিক প্রকল্প বলে নিন্দা জানিয়ে আল কায়েদা বলেছে, এতে দেশটিতে ব্যাপক দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে যাবে।-খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের।

বছরখানেক আগে সৌদি সিংহাসনের উত্তরসূরি হওয়ার পরে দেশটির সমাজে নতুন পরিবর্তনের হওয়া বইয়ে দেন মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে হাত দেন তিনি।

দেশটিতে প্রেক্ষাগৃহ চালু হয়েছে। গাড়ি চালাতে নারীদের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হচ্ছে। সৌদি যুবরাজ দেশটির ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে উদারপন্থী ইসলামের দিকে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

সমালোচকরা বলেন, নিজের ক্ষমতা সুসংহত করতে সংস্কার কর্মসূচিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

গত এপ্রিলে জেদ্দায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) আয়োজনের পর আল কায়েদা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেছে, নারী-পুরুষের জমায়েতের সামনে বিদেশি অবিশ্বাসী রেসলাররা তাদের যৌনাঙ্গ প্রদর্শন করেছে। যাদের শরীরের অধিকাংশই ক্রোস চিহ্ন আঁকা ছিল।

আল কায়েদা জানায়, দুর্নীতিগ্রস্তরা এখানেই থামছে না, প্রতি রাতে তারা কনসার্ট, সিনেমা ও সার্কাসের আয়োজন করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মসজিদকে সিনেমা হল বানাচ্ছে সৌদি যুবরাজ: আল কায়েদা

আপডেট সময় ০১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮