ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

রাখাইনে নিপীড়ন, ৯ মাস পর তদন্ত কমিটির ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস ধরপাকড়ের সময় মানবাধিকার লঙ্ঘনের তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

গত বছরের আগস্টের শেষ দিকে শুরু হওয়া ওই ধরপাকড়ে এক হাজার রোহিঙ্গা নিহত ও সাড়ে সাত লাখের বেশি প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাষ্ট্রহীন রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড ও নিপীড়নের পর জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে পড়ে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাখাইনে মানবাধিকার লঙ্ঘন ও আরসার সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট বিষয়ে এ স্বাধীন কমিশন তদন্ত করবে।

উইন মিন্ট বলেন, নৃতাত্ত্বিক ও ধর্মীয়ভাবে বিভক্ত রাখাইনে মীমাংসা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে এই কমিশন কাজ করবে।

একজন আন্তর্জাতিক প্রতিনিধিসহ তিন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে। তাদের সহায়তা করবে ঘরোয়া, আন্তর্জাতিক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।

মিয়ানমার প্রেসিডেন্টের বিবৃতিতে এর চেয়ে বেশি তথ্য দেয়া হয়নি। রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নিপীড়ন ও হত্যাকাণ্ডকে জাতিগত নির্মূলের জ্বলন্ত উদহারণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

এমনকি বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরে গেলে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

রাখাইনে নিপীড়ন, ৯ মাস পর তদন্ত কমিটির ঘোষণা

আপডেট সময় ১২:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮