ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প-কিমের বৈঠক নিয়ে সিঙ্গাপুরে দুই দেশের কর্মকর্তারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতি এগিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার জাপানি ব্রডকাস্টার এনএইচকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাতে কিমের শীর্ষ সহযোগী কিম চ্যাং সন বৈঠককে কেন্দ্র করে সিঙ্গাপুরে পৌঁছেছেন। সন বেইজিং হয়ে সোমবার রাতে সিঙ্গাপুরে উড়ে আসেন বলে এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার একই সময় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের একটি দলও জাপানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ইয়োকোতা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় বলে জানিয়েছে এনএইচকে। এই দলটিতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর অপারেশন্স জো হ্যাগিন রয়েছেন।

এদিকে হোয়াইট হাউসও জানিয়েছে, উত্তর কোরীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য ‘প্রাক-অগ্রবর্তী’দল সিঙ্গাপুরে গেছে।

এসব ইঙ্গিত থেকে ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ট্রাম্প বৈঠকটি বাতিলের ঘোষণা দিলেও কার্যত ঐতিহাসিক এই শীর্ষ বৈঠকের প্রস্তুতি পরিকল্পনামতো এগিয়ে যাচ্ছে।

শীর্ষ বৈঠক সামনে রেখে দুই দেশের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠকের বিস্তারিত খুঁটিনাটি ঠিক করতে ব্যস্ত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার দুই কোরিয়ার শীর্ষ দুই নেতার আকস্মিক বৈঠকে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক অবশ্যই হওয়া দরকার, কিম-মুনের এমন মনোভাবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। নিজের আগের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প যথা সময়ে যথা স্থানে কিমের সঙ্গে তার বৈঠক হবে বলে জানান। এরপরই শীর্ষ বৈঠককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের দল সিঙ্গাপুরে হাজির হতে শুরু করে।

উল্লেখ্য, ১২ জুন ট্রাম্প-কিম সম্মেলন ঠিকঠাক মতো হলে এটি হবে উত্তর কোরিয়ার কোনো নেতা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প-কিমের বৈঠক নিয়ে সিঙ্গাপুরে দুই দেশের কর্মকর্তারা

আপডেট সময় ১২:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮