ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় সংঘর্ষে ৪ রুশ সামরিক উপদেষ্টাসহ নিহত ৪৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার দেইর আয-যৌরে সন্ত্রাসীদের হামলায় চার রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, গতরাতে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

হামলায় ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা গোলাবর্ষণ করার পর সংঘর্ষ শুরু হয় এবং প্রায় এক ঘন্টার সংঘর্ষে ৪৩ সন্ত্রাসী নিহত ও ছয়টি সাজোয়াযান ধ্বংস হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সন্ত্রাসবিরোধী বিমান হামলা শুরু করে। সন্ত্রাসবিরোধী অভিযানে রাশিয়া ব্যাপক সাফল্যও পেয়েছে।

সিরিয়ায় রাশিয়ার দু’টি সামরিক ঘাঁটি রয়েছে। সন্ত্রাসীরা সেখানে বহুবার হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। সিরিয়ায় বিপুল সংখ্যক মার্কিন সেনাও মোতায়েন রয়েছে। তবে দেশটি এসব সেনা মোতায়েনের জন্য সিরিয় সরকারের অনুমতি নেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় সংঘর্ষে ৪ রুশ সামরিক উপদেষ্টাসহ নিহত ৪৭

আপডেট সময় ০৭:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮