ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মত পাল্টালেন ট্রাম্প, কিমের সঙ্গে বৈঠক হবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করার একদিনের ব্যবধানে আবার মত পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ব্লুমবার্গের। কিমের সঙ্গে আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সংলাপ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার স্থানীয় সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করছেন। শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেয়া সুন্দর বিবৃতির পরই যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আমরা সংলাপটি করতে চাই। ১২ জুন সংলাপ অনুষ্ঠিত হতে পারে। এর আগে সংলাপ বাতিল করে উত্তর কোরিয়াকে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

পরের দিন শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে ট্রাম্পের এ সিদ্ধান্ত কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মত পাল্টালেন ট্রাম্প, কিমের সঙ্গে বৈঠক হবে

আপডেট সময় ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮