ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ঈদের আগে মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে সব ধরনের ভারি যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া যাত্রীদের ভোগান্তি রোধে ৮ জুনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সংশ্লিষ্ট জেলার এসপি, হাইওয়ে পুলিশের ডিআইজি ও সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচলের কারণে যানজট তীব্র হয়। তাই ঈদে ঘরমুখী মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে।

এছাড়া ঈদে মহাসড়কে যানজট ও যাত্রীদের ভোগান্তি রোধে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদ ও দাম্মামে হামলার জেরে বাতিল ১৪১টি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ২২ হাজার প্রবাসী যাত্রী

ঈদের আগে মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ: কাদের

আপডেট সময় ০২:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮