ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসচাপায় তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মালিহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও সিএনজি চালিত অটোরিকশাচালক একই এলাকার লুক্কু মিয়ার ছেলে সাইদুল (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মালিহাতা বাজারে একটি অটোরিকশা রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সেটাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে তাৎক্ষণিকভাবে বাসটি পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী নসর মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হন চালক সাইদুর ও আরমান।

সকাল সাড়ে ৮টার দিকে আরমানকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাইদুলকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান দুজন।

নিহত অটোরিকশা চালকের মা স্বপ্নাহার বেগম জানান, সকালে সেহেরি খাওয়ার পর সাইদুল অটোরিকশার গ্যাস নেয়ার জন্য বিশ্বরোড যাচ্ছিল। এসময় সাইদুলের বন্ধু নসর মিয়া ও আরমানও তার সঙ্গে যায়।

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় নিহত তিনজনের মরদেহ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে। বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টির তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

আপডেট সময় ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮