ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বর্বরতা চালাতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছে আইএস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যে মতাদর্শের ওপর ভিত্তি করে জঙ্গিগোষ্ঠী আইএস মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বীভৎস নৃশংসতা চালিয়ে যাচ্ছে, প্রথমবারের মতো নতুন বিশ্লেষণসহ সেই সারগ্রন্থটি প্রকাশ করা হয়েছে।

৫৭৯ পৃষ্ঠার গ্রন্থটি লিখেছেন আইএসের আদর্শিক গুরু আবু আবদুল্লাহ আল মুহাজির। আল কায়েদা কিংবা আইএস, যার কথাই বলা হোক না কেন, আবু আবদুল্লাহের মতাদর্শের বাইরে তারা কেউ নয়।-খবর গার্ডিয়ান অনলাইনের।

বইটিতে মানুষের অঙ্গচ্ছেদ, মানব অঙ্গের ব্যবসা, শিরশ্ছেদ, শিশু হত্যাসহ সব ধরনের বর্বরতাকে ইসলামের কথা বলে বৈধতা দেয়ার চেষ্টা করা হয়েছে।

দুই বছরের পরীক্ষা-নিরীক্ষার পর সন্ত্রাসবিরোধী গ্রুপ কুইলিয়াম বইটির ওপর একটি নিখুঁত মূল্যায়ন দাঁড় করিয়েছে। ইসলামের কথা বলে সেখানে যে ভুল ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে, কুইলিয়াম সেই যুক্তিগুলো খণ্ডন করতেও কাজ করেছে। এ গ্রন্থটিকে জঙ্গিগোষ্ঠীগুলোর বাইবেল বলে আখ্যায়িত করা হয়েছে।

মূলত সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের আইনি কাঠামো নির্মাণ করা হয়েছে সেখানে। এতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের কার্যক্রমকে বৈধ করতে চেয়েছে আইএস। কুইলিয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা এবং আরব বিশ্বে এই ঘৃণ্য ও ভয়ঙ্কর গ্রন্থ নিয়ে বোঝাপড়ার মারাত্মক অভাব রয়েছে।

ফিকহ আল দিমা বা খুনের বিজ্ঞান নামে পরিচিত গ্রন্থটি মূলত সালাফি-জিহাদিদের গ্রন্থ। ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার, গণহত্যা, বেসামরিক লোকজনকে হত্যা, যৌনদাসী ও জিম্মি করার কার্যক্রমের পক্ষে যুক্তি দিয়ে তা বৈধতা দেয়ার চেষ্টা করা হয়েছে গ্রন্থটিতে।

আইএসের এসব যুক্তি খণ্ডাতে গিয়ে কোরআন, ইসলাম শিক্ষা এবং যুদ্ধাবস্থায় ইসলামে নিষিদ্ধ কার্যক্রম দিয়ে আইএসের নৃশংসতার যুক্তি খণ্ডন করেছে কুইলিয়াম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বর্বরতা চালাতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছে আইএস

আপডেট সময় ১২:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮