ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তি পেলেই আনোয়ারের কাছে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর: মাহাথির

কারাবন্দি আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহকে পাশে রেখে কথা বলছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজার কাছ থেকে ক্ষমা পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেই প্রধানমন্ত্রিত্ব তার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মাহাথির মোহাম্মদ।

দেশটির চতুর্দশ জাতীয় নির্বাচনে অবিশ্বাস্য বিজয়ের পর সদ্য শপথ নেয়া নবতিপর প্রধানমন্ত্রী মাহাথির শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজা তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে ইচ্ছুক বলে আভাস দিয়েছেন।-খবর রয়টার্সের।

তিনি বলেন, রাজার কাছ থেকে ক্ষমা পেয়ে আনোয়ার ইব্রাহিম কারাগার থেকে মুক্তি পেলেই তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আনোয়ার ইব্রাহিমের কাছে তা হস্তান্তর করবেন।

শনিবার অর্থ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রসহ ১০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান মাহাথির। আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ একসময়ে মিত্র ছিলেন।

কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের জেরে মাহাথির ১৯৯৮ সালে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন। তখন দেশটিতে মাহাথির-পরবর্তী সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে ভাবা হতো আনোয়ারকে।

মাহাথির কেবল তাকে বরখাস্ত করেই ক্ষান্ত হননি। তার বিরুদ্ধে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ এনে তাকে কারাগারে ঢোকান। আনোয়ার ইব্রাহিম সবসময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিতেই এসব মিথ্যা মামলা করা হয়েছে।

এভাবেই তারা কৃপাহীন শত্রুতে পরিণত হয়ে যান। ২০১৪ সালে নাজিব রাজাকের সরকারও তার বিরুদ্ধে একই অভিযোগ আনে। কারণ এর বছরখানেক আগে সাধারণ নির্বাচনে কারাগার থেকে ছাড়া পেয়ে আনোয়ারের নেতৃত্বের বিরোধী জোট অপ্রত্যাশিত সাফল্য পেয়েছিল।

গত ৭ জানুয়ারি এতদিনের শত্রু আনোয়ারকে রাজনৈতিক বন্দি হিসেবে আখ্যায়িত করে মাহাথির বলেন, আনোয়ার তাকে কৃতজ্ঞতার বাঁধনে বেঁধেছেন। তিনি বলেন, আমাকে গ্রহণ করা তার জন্য সহজ ছিল না। আনোয়ার ও তার পরিবার ২০ বছর ধরে অনেক ভুগেছে। আমি তাকে ধন্যবাদ জানাই।

এভাবে দেশটির দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী ও মাহাথিরের শিষ্য নাজিব রাজাককে হটাতে তারা আবার মিত্রে পরিণত হন। আনোয়ার ইব্রাহিম রাজার কাছ থেকে ক্ষমা ও কারাগার থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত কোনো সরকারি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তি পেলেই আনোয়ারের কাছে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর: মাহাথির

আপডেট সময় ১১:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮