ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষিকার জন্মদিনের বিরিয়ানি খেয়ে হাসপাতালে ৪০ ছাত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চিকেন বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল কলকাতার চন্দননগরের একটি স্কুলের ৪০ ছাত্রী। রোববার রাতে অসুস্থদের চন্দননগর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর রাতেই ৩০ জনকে ছেড়ে দেয়া হয়। আর বাকিদের ছাড়া হয় সোমবার সকালে। চিকিৎসকরা জানিয়েছেন, গরমে খাবার হজম না হওয়াতেই এমন ঘটনা ঘটেছে।

চন্দননগরের ওই স্কুলের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, রোববার রাতে এক শিক্ষিকার জন্মদিন উপলক্ষে ছাত্রী হোস্টেলের সবাইকে নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আবাসিক ছাত্রীর জন্য সন্ধ্যায় ছিল কেক-মিষ্টির আয়োজন। আর রাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি।

রাত ১১টার দিকে প্রথমে এক ছাত্রীর বমি হয়। কয়েকজন ছাত্রী বলতে শুরু করে তাদেরও শরীর খারাপ লাগছে। পরে স্কুল কর্তৃপক্ষ অসুস্থদের হাসপাতালে নিয়ে যান।

চন্দননগর মহকুমা হাসপাতালের সুপার জগন্নাথ মণ্ডল বলেন, গরমে অতিরিক্ত তেলজাতীয় খাবার খেয়েছিল সবাই। হজম না হওয়াতেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে।

সম্প্রতি পচা মাংসকাণ্ডের জেরে চন্দননগর শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালানো হচ্ছে। অনেক হোটেল থেকে বাসি মাংসসহ অন্য খাবারও মিলছে। সিলগালা করে দেয়া হয়েছে অনেক হোটেল।

স্কুলের ওই বিরিয়ানিতে কোনো সমস্যা ছিল কিনা তা যাচাই করতে সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চারজনের একটি প্রতিনিধিদল স্কুল পরিদর্শনে যায়।

তারা অসুস্থ হওয়া ছাত্রীদের সঙ্গে কথা বলেন। মেয়র রাম চক্রবর্তীও এদিন অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষিকার জন্মদিনের বিরিয়ানি খেয়ে হাসপাতালে ৪০ ছাত্রী

আপডেট সময় ০১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮