ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন

টেপ থেকে পানি নেয়ায় নারীকে কুপিয়ে জখম, আহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

টেপ থেকে পানি নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এছাড়া উভয়পক্ষের সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ নারীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত তিন নারী হলেন, ওই এলাকার রাফু আক্তার, পারভিন আক্তার, জান্নাত আক্তার। অন্য দুজনের নাম পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টেপকল থেকে পানি নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার দুলাল হাওলাদারের স্ত্রী রেখা আক্তার (২৫) ও জাকির সরদারের স্ত্রী পারভিন বেগমের (৩২) মধ্যে বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায়ে পারভিনের ছেলে সাকিব (১৪) হামলা চালিয়ে রেখা আক্তারকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ ঘটনায় রেখার স্বজনরা পাল্টাহামলা চালালে উভয় গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে রাফু আক্তার, পারভিন আক্তার, জান্নাত আক্তারসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়।

গৌরনদী থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় দুলাল হাওলাদার থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

টেপ থেকে পানি নেয়ায় নারীকে কুপিয়ে জখম, আহত ৫

আপডেট সময় ০৭:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮