ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

পুতিনকে হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিনের সঙ্গে হোয়াইট হাউসে বসতে পারলে আমি আনন্দিত হবো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, গত মাসে এক ফোনালাপে ট্রাম্প দুই দুইবার পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এখন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন বলে আমরা আশা করছি।-খবর হুররিয়াত ডেইলি নিউজের।

লাভরভ বলেন, পুতিনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বসতে প্রস্তুত রয়েছেন। এ ধরনের কোনো বৈঠক নিয়ে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না। তবে ক্রেমলিন আশা করছে, হোয়াইট হাউস একটি বৈঠকের আয়োজন করবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরআইএ নভোস্টিকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার লাভরভ এসব কথা বলেন। লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপের পর থেকেই আমরা এমন একটি বৈঠকের পরিকল্পনা করেছি।

তিনি বলেন, ফোনে ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফরে গেলে তিনি খুশি হবেন এবং এ সফরের পর তিনি ফিরতি সফরে রাশিয়া যেতে পারলে খুশি হবেন।

ল্যাভরভ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন সফরের বিষয়টি কয়েকবার বলেছেন। সে কারণে আমরা আমেরিকার বন্ধুদের বলতে চাই যে, আমরা কোনাকিছু চাপিয়ে দিতে চাই না। আবার আমরা অভদ্র আচরণও করতে চাই না। আমরা বিষয়টি নিয়ে এমনভাবে এগুতে চাই যাতে ট্রাম্প তার প্রস্তাব বাস্তবায়ন করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পুতিনকে হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণ

আপডেট সময় ০৪:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮