ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিলিস্তিনিদের ওপর সেনাদের গুলি, সীমান্তে উল্লাসে ইসরায়েলিরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা সীমান্তে চরম অস্থির অবস্থা বিরাজ করছে। পরপর দুই শুক্রবারে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলি সীমান্তে জড়ো হয়ে উল্লাস করছে সাধারণ ইসরায়েলিরা।

দখলদার ইসরায়েলের সেনারা যখন ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ও বোমা নিক্ষেপ করে তখন এসব ইসরায়েলি উল্লাস করে।

শুক্রবার এমনই একটি ছবি শেয়ার করেন ইসরায়েলি চ্যানেল-২ এর প্রতিবেদক নির দোরি। সেখানে দেখা যায়, সাতজন ইসরায়েলি যুবক যুবতি ফিলিস্তিনিদের ওপর তাদের সেনাদের বোমা নিক্ষেপ দেখছে এবং উল্লাস করছে। সীমান্তে উঁচু একটি টাওয়ারে বসে তাদের বসে থাকতে দেখা যায়।

এসব ইসরায়েলি ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়া দেখতে মজা পায়। তারা এটাকে ‘আউটডোর সিনেমা’ বলে অভিহিত করে।

ফিলিস্তিনিদের ওপর বোমা নিক্ষেপের সময় ইসরায়েলি নাগরিকদের এটা প্রথম উদযাপন নয়। ২০১৪ সালেও ইসরায়েলি বাহিনীর বোমায় যখন ফিলিস্তিনিরা মৃত্যুবরণ করছিল তখন তারা সীমান্তে এসে মদ পান করছিল এবং তাদের স্মার্টফোনে ছবি তুলে আনন্দ করছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা কোচ: ফারহানের জার্সি আমার, হামজারটার জন্য বাকিরা মারামারি করুক

ফিলিস্তিনিদের ওপর সেনাদের গুলি, সীমান্তে উল্লাসে ইসরায়েলিরা

আপডেট সময় ০৫:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮