ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ব ঘৌটায় নতুন করে হামলায় নিহত ৪০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব ঘৌটার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহরটিতে শুক্রবার সরকারি বাহিনীর বিমান হামলায় ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

শহরটি থেকে বিদ্রোহীদের সরে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে একটি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী সেখানে স্থল অভিযানও চালিয়েছে। খবর এএফপির।

রাশিয়ার সহযোগিতায় সিরীয় বাহিনী নির্বিচার বোমা বর্ষণ ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের এক সময়ের ঘাঁটি পূর্ব ঘৌটার অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করেছে।

কিন্তু ইসলামপন্থী গোষ্ঠী জয়শ আল ইসলাম পূর্ব ঘৌটার সবচেয়ে বড় শহর দৌমা থেকে সরে না গিয়ে সেখানে রয়ে গেছে।

মস্কো রোববার জয়শ আল ইসলামের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেয়। সে অনুসারে পর পর তিন দিন প্রায় তিন হাজার যোদ্ধা ও বেসামরিক লোক বাসে চড়ে শহরটি থেকে বের হয়ে যায়।

কিন্তু বিদ্রোহীদের প্রত্যাহার নিয়ে জয়শ আল ইসলামের মধ্যে মতভেদ দেখা দিলে সবকিছু স্থগিত হয়ে যায়। গেল ১০ দিনের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার নতুন করে বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দৌমার বিভিন্ন অঞ্চলে রুশ যুদ্ধবিমান ও সরকারি বাহিনীর হামলায় আট শিশুসহ অন্তত ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

এতে কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিভিন্ন প্রান্ত দিয়ে সেনাবাহিনীর শহরটিতে প্রবেশ করে জয়শ আল ইসলামের সঙ্গে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক চিকিৎসক বলেন, মনে হচ্ছে আমরা গাজা উপত্যকার যুদ্ধে ফিরে গেছি। যেন ইসরাইল আমাদের ওপর বোমাবর্ষণ করছে ও সারাবিশ্ব তা তাকিয়ে তাকিয়ে দেখছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

পূর্ব ঘৌটায় নতুন করে হামলায় নিহত ৪০

আপডেট সময় ০২:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮