ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিন কে সমর্থন জানাল কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। এ সময় ফিলিস্তিনিদের সংগ্রাম ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন কাতারের আমির।

ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরাইলের নিপীড়নমূলক নীতির পরও ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে ফেরার প্রচেষ্টা অব্যাহত রাখবে। গত শুক্রবার ফিলিস্তিনি ভূমি দিবসে অভিন্ন লক্ষ্য নিয়ে গাজা সীমান্তে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং তার প্রতি হামাসের সমর্থন ছিল।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিষয়টি তুলে ধরেন হামাস নেতা হানিয়া।

কাতারের আমির বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণ বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের প্রতি তার সহানুভূতির কথা তুলে ধরেন।

এর আগে, গত শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের নিন্দা জানান।

শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে কমপক্ষে ১৮জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে সারা বিশ্বে নানামুখী আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিন কে সমর্থন জানাল কাতার

আপডেট সময় ১১:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮