ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানালেন বাদশা সালমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তার আগে সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের নিজেদের ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাসের ‘অধিকার’ আছে বলে মন্তব্য করেছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন বাদশা সালমান।

গত শুক্রবার ইসরায়েল-গাজা সীমান্তে ফিলিস্তিনিদের এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুলিতে ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ট্রাম্পকে এ ফোন কলটি করলেন সালমান।

ধারাবাহিকভাবে চলা ফিলিস্তিনিদের ওই বিক্ষোভে মঙ্গলবার আরও একজন নিহত হওয়ার পর নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

ওই দিনই সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এর খবরে বলা হয়, ‘ফিলিস্তিনি ইস্যুতে এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের বিষয়ে সৌদি আরবের অবস্থানে দৃঢ় আছেন বাদশা সালমান।’

সৌদি আরবের পক্ষ থেকে এ বিবৃতি আসার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাদশা সালমানের প্রশংসা করে ফিলিস্তিনিদের সমর্থন দেয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএফএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আব্বাস, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য সৌদি আরবের প্রশংসা করেন।

তবে ডব্লিউএএফএ-র ওই প্রতিবেদনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মন্তব্যের বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টিক সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাম্মদ ‘নিজ ভূমিতে ইসরায়েলিদের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার আছে’ বলে মন্তব্য করেন, যাকে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

যুবরাজ মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল নিজেদের পিতৃপুরুষের ভূমিতে একটি জাতিরাষ্ট্র হিসেবে বসবাসের সুযোগ ইহুদিদের আছে বলে তিনি মনে করেন কি না।

জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নিজেদের ভূমির ওপর ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের পূর্ণ অধিকার আছে। আমাদের এখন একটি শান্তিচুক্তি দরকার যাতে সব পক্ষই স্থিতিশীল ও স্বাভাবিক একটি সম্পর্ক বজায় রাখতে পারে।’

ইসলাম ধর্মের উৎপত্তিস্থল ও প্রধান তীর্থভূমি সৌদি আরব ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করে না।

ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধের সময় আরব ভূখণ্ড দখল করে নেয়। ওই ভূমি ফেরত দেয়ার ওপর ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নির্ভর করবে- এমন নীতিই রিয়াদ এতদিন বজায় রেখে এসেছে। তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিরা ওই ভূমির দাবিদার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানালেন বাদশা সালমান

আপডেট সময় ১১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮