ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

আরো একজন মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আরো একবার তার মন্ত্রীপরিষদে রদবদল করলেন। তিনি প্রবীণ বিষয়কমন্ত্রী ডেভিড শুলকিনকে বরখাস্ত করে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসনকে তার স্থলাভিষিক্ত করেছেন। খবর এএফপির।

ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে নতুন প্রবীণ বিষয়কমন্ত্রী হিসেবে অত্যন্ত সম্মানিত অ্যাডমিরাল রনি এল. জ্যাকসন এমডি’র নাম ঘোষণা করছি।’

ট্রাম্প গত মাসে তার পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও পরিবর্তন করেছেন।

অ্যাডমিরাল রনি এল. জ্যাকসন এমডি

ট্রাম্প টুইটারে বলেন, ‘আমাদের দেশ ও মহান প্রবীণদের সেবা করার জন্য আমি ডা. ডেভিড শুলকিনের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, কংগ্রেসে জ্যাকসনের নিয়োগ অনুমোদন না হওয়া পর্যন্ত পেন্টাগন কর্মকর্তা রবার্ট উইলকি অন্তবর্তীকালীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্ত্রীর সঙ্গে ইউরোপে মাত্র নয় দিনের সফরে এক লাখ ২২ হাজার মার্কিন ডলার ব্যয় করার অভিযোগ ওঠার পর শুলকিন বরখাস্ত হতে যাচ্ছেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকে যে কয়জন ব্যক্তি ট্রাম্প প্রশাসনে বহাল ছিলেন তার মধ্যে শুলকিনও একজন।

জানুয়ারি মাসে জ্যাকসন ৭১ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার’ রয়েছে বলে মত দেয়ার পর থেকে তার সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক গড়ে ওঠে।

সূত্র: বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

আরো একজন মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট সময় ১০:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮