ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাচ্ছেন মমতা: বিশ্ব হিন্দু পরিষদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গকে আরেকটি বাংলাদেশ বানানো হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জভেদকার। রাম নবমীর র‌্যালিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংস সংঘাতের প্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন।

বিজেপি নেতারা মমতার বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তিনি রাষ্ট্রীয় মদদে হিন্দুদের ওপর সন্ত্রাস লেলিয়ে দিয়েছেন। মমতাকে টার্গেট করে বক্তব্য রাখছেন ভারতের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতারা। তারা বলছেন, যখন পশ্চিমবঙ্গ জ্বলছে, তখন দিল্লিতে বলে রাজনীতির তৃতীয় ফ্রন্ট করছেন মমতা।

প্রকাশ জাভেদকার বলেন, পশ্চিমবঙ্গ জ্বলছে। আর অন্যদিকে এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা মুখ্যমন্ত্রী দিল্লিতে বসে রাজনীতি করছেন। মমতা তো নিরোর মতোই। রোম যখন জ্বলছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল।

মমতাকে উদ্দেশ করে তিনি বলেন, যদি রাজনীতি করতে চান। তাহলে করেন। এক্ষেত্রে প্রথমেই পশ্চিমবঙ্গের আগুন নেভান। নিরপরাধ রামভক্তদের ওপর এই সহিংসতা শুরু করেছেন তার নিজের লোকজনই। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রমাণ করে দিয়েছেন যে, তারা হিন্দুত্ববিরোধিতা সহ্য করবেন না। ধর্মনিরপেক্ষতার নামে জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড সহ্য করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাচ্ছেন মমতা: বিশ্ব হিন্দু পরিষদ

আপডেট সময় ০৯:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮