ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় বিক্ষোভকারীদের ওপর ‘গুলি চালাবে’ ইসরায়েল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবারের বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা ও তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।

দখলদার ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল গ্যাদি এইজেনকোট দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসরাইলের সবগুলোর সেনা ইউনিটের বিশেষ বাহিনীগুলো থেকে বাছাই করা ১০০ স্নাইপারকে গাজা সীমান্তে মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, এসব স্নাইপারসহ গাজা সীমান্তে মোতায়েন সব সৈন্যকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা যাতে সীমান্তের কাছাকাছি যেতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়নের ৭০তম বার্ষিকী ও ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা কাল (শুক্রবার) গাজা উপত্যকায় বিশাল বিক্ষোভ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারা ইসরাইলের হাতে দখলিকৃত তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ করবেন।

নির্যাতিত ফিলিস্তিনি জনগণ প্রতি বছর ‘ভূমি দিবসে’ নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। তবে এ বছর ৭০তম বার্ষিকীতে বড় ধরনের বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা। তারা বলেছেন, ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মাতৃভূমি মুক্ত করার জন্য ফিলিস্তিনিদেরকে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সেকথা জানান দেয়া হবে এ বিক্ষোভের প্রধান লক্ষ্য। সূত্র: পার্সটুডে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় বিক্ষোভকারীদের ওপর ‘গুলি চালাবে’ ইসরায়েল

আপডেট সময় ০৩:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮