ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় যুবকের যাবজ্জীবন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার সহযোগী তারা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অস্কার মোরেল নামে এক যুবককে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। স্থানীয় সময় শুক্রবার দুপুরে নিউইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে ১২ সদস্যের জুরি বোর্ড ও বিচারক তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। অস্কার মোরেলকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ ডিগ্রি খুনী হিসেবে চিহ্নিত করে তার এই শাস্তি নির্ধারণ করা হয়।

জানা যায়, ২০১৬ সালের ১৩ আগস্ট দুর্বৃত্তের গুলিতে নিহত হন নিউইয়র্কের ওজনপার্কের আল-ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) এবং তার সহযোগী মুসল্লি তারা মিয়া (৬৪)। স্থানীয় লিবার্টি অ্যাভিনিউ’র ৮০ স্ট্রিটে হেঁটে যাবার সময় দুর্বৃত্ত তাদের পেছন থেকে গুলি করে। পুলিশ সড়কের আশেপাশের ভিডিও ফুটেজ দেখে অস্কার মোরেল নামে ওই যুবককে গ্রেফতার করে। আদালত তাকে অভিযুক্ত করে। কিন্তু অভিযুক্ত যুবক আদালতে নিজেকে নির্দোষ দাবি করলে হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে পুলিশ। এ হত্যাকাণ্ডে পুলিশ অস্কার মোরেলের সম্পৃক্তার যথেষ্ট তথ্য প্রমাণ পায়।

আরও জানা গেছে, প্রায় দুই বছর ধরে কুইন্স ক্রিমিনাল কোর্টে মামলার বিচার কাজ চলছিল এবং গত কয়েকদিন ধরে ১২ সদস্যের জুরি বোর্ডের মতামত নেন আদালত। মামলার তথ্য-উপাত্ত এবং জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে আদালত অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।আগামী ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই রায় ঘোষণা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০১:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮