ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজ ছাত্রীকে বাড়ি পৌঁছে দিল পুলিশ, ফিরেই আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাড়িচালকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৫ বছরের কিশোরী পায়েল ঘোষের। সেই সম্পর্ক মানতে রাজি ছিল না তার পরিবার। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে নিখোঁজ হয়ে যায় পায়েল। এর পর খোঁজ শুরু হলে রাতে থানায় আত্মসমর্পণ করে সে।

এর পর রাতেই পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু পর দিন রাতে পূজার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পায়েল। ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাটের বিষ্ণুপুরে এমন ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, প্রেমে বাধা পেয়েই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর থেকে পায়েলকে পাওয়া যাচ্ছিল না। এর পর রাজারহাট থানায় তার পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তদন্তকারীরা জানান, ওই দিন রাতেই পায়েল আত্মসমর্পণ করে। পরে তাকে বিষ্ণুপুরে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।

ওই ছাত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পায়েলের পরিবার ওই সম্পর্কের বিরোধী ছিল। পুলিশ জানায়, বুধবার সকাল থেকে পায়েল বাড়িতেই ছিল। দুপুরে দোতলায় পূজার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় পায়েল। কিছুক্ষণ পর পায়েলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পায়েলের বোন অলিভিয়া বলেন, আমরা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম। কিন্তু এত বড় ঘটনা ঘটবে ধারণা করতে পারিনি। অনেকক্ষণ পর বোনের খোঁজ করতে গিয়ে দেখতে পাই। অলিভিয়া জানান, এক গাড়িচালকের সঙ্গে পায়েলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক নিয়ে তাদের আপত্তি ছিল।

অলিভিয়া বলেন, কোনো দিক থেকেই ওই যুবক আমার বোনের যোগ্য নয়। তার ওপর আমার বোন নাবালিকা। ছেলেটি আত্মহত্যার হুমকি দিয়ে আমার বোনকে বিয়ের জন্য চাপ দিত। গত বছরেও পায়েল একবার ওই যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, পায়েল ডায়েরি লিখত। মঙ্গলবার নিখোঁজ হওয়ার সময় ডায়েরিটি নিয়েই সে চলে যায়। সেটি আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান অলিভিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজ ছাত্রীকে বাড়ি পৌঁছে দিল পুলিশ, ফিরেই আত্মহত্যা

আপডেট সময় ০২:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮