ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঘ ধরতে গিয়ে ২ বনকর্মীর মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাঘ ধরতে গিয়ে ভারতে রহস্যজনকভাবে দুই বনকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হামারগেড়ার নয়াবসত রেঞ্জে।

মৃত দুজন হলেন- গাড়িচালক অমল চক্রবর্তী (২৮) ও ফরেস্ট গার্ড দামোদর মুর্মু (৩৪)। পুলিশ বলছে, বাঘ ধরতে গিয়ে গাড়ির ভেতরে শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের বন দফতর জানিয়েছে, সম্প্রতি লালগড়, শালবনি, মেদিনীপুর ও গোয়ালতোড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এর পর বাঘ ধরার জন্য গতকাল সোমবার গোয়ালতোড়ে খাঁচা পাতা হয়েছিল। এর দায়িত্বে ছিলেন বন দফতরের দুই কর্মী। খাঁচার কাছেই ওই দুজন গাড়িতে অবস্থান করছিলেন।

মঙ্গলবার সকালে গাড়ির মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মনে করছে, রাতে গাড়ির সব দরজা-জানালা বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছিলেন অমল ও দামোদর। এতে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঘ ধরতে গিয়ে ২ বনকর্মীর মৃত্যু

আপডেট সময় ০১:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮