ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহকারী শিক্ষকের ঘুষিতে নাক ফাটল প্রধান শিক্ষকের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছুটি চাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড। সহকারী শিক্ষকের ঘুসিতে নাক ফাটলো প্রধান শিক্ষকের। আর প্রধান শিক্ষকের লাঠির আঘাতে ফাটল সহকারী শিক্ষকের মাথা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ির বারোহেলিয়া প্রাইমারি স্কুলের এই ঘটনায় অবাক হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

স্কুল সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক অজয় চিসিন বিভিন্ন কারণ দেখিয়ে প্রায়শই স্কুল ছুটির নির্দিষ্ট সময়ের আগে চলে যান। বুধবার দুপুরেও তিনি প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইতে যান। কিন্তু ছুটি নামঞ্জুর করেন প্রধান শিক্ষক ফণীন্দ্র সরকার। আর তাতেই ক্ষেপে যান অজয় চিসিন।

প্রধান শিক্ষক ফণীন্দ্র সরকার ছুটি না দিতেই সোজা তার নাকে ঘুষি মারেন অজয়। ঘুষিতে নাক ফেটে যায় প্রধান শিক্ষকের। অপ্রত্যাশিত আঘাতে প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও পাল্টা আঘাত করেন ফণীন্দ্র সরকারও। লাঠি দিয়ে পাল্টা অজয় চিসিনের মাথায় বাড়ি মারেন তিনি। লাঠির আঘাতে মাথা ফেটে যায় অজয়ের।

যদিও ফণীন্দ্র সরকারের দাবি, তিনি অজয় চিসিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেননি। তার নাকে ঘুষি মারার পর নিজেকে বাঁচাতে তিনি ধাক্কা দিয়েছিলেন অজয়কে। সেই ধাক্কাতেই দরজায় পড়ে গিয়ে মাথা ফেটে যায় অজয় চিসিনের।

সহকারী শিক্ষক অজয় চিসিনের অভিযোগ, প্রধান শিক্ষক রোজ তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি ছুটি চাইতে গেলে, তাকে চড় মারার হুমকি দেন ফণীন্দ্র সরকার।

বুধবার রাতে ধূপগুড়ি থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেন দুই শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সহকারী শিক্ষকের ঘুষিতে নাক ফাটল প্রধান শিক্ষকের

আপডেট সময় ১০:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮