ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদে যাচ্ছে ফোরজি

আকাশ আইসিটি ডেস্ক:

মোবাইল জায়ান্ট ভোডাফোন, নকিয়া ও গাড়ি নির্মাতা কোম্পানি অডি মিলে চাঁদে ফোরজি মোবাইল নেটওয়ার্ক স্থাপন করছে। ২০১৯ সাল নাগাদ চাঁদে ফোরজি নেটওয়ার্ক চালু করতে প্রতিষ্ঠানগুলো বার্লিনভিত্তিক কোম্পানি পিটিসাইন্টিস্টকে অর্থসহায়তা দিচ্ছে।পিটিসাইন্টিস্টের কেট আর্কলেস গ্রে নামে এক বিজ্ঞানী জানিয়েছেন, চাঁদ থেকে আমরা ছবি, ভিডিও ও বিপুলসংখ্যক বৈজ্ঞানিক ডেটা সংগ্রহ করছি। এগুলো আমরা সরাসরি রোভার (চন্দ্রযান) থেকে পৃথিবীতে পাঠাতে পারি না। কারণ এতে দ্রুতগতির ইন্টারনেটের প্রয়োজন হয়। চাঁদে ফোরজি স্থাপিত হলে ডেটাগুলো আমরা পৃথিবীতে বসেই পেয়ে যাব। চাঁদ থেকেও লাইভ এইচডি ভিডিও স্ট্রিমিং সম্ভব হবে।

এই প্রকল্পে নকিয়া একটি আল্ট্রা কম্প্যাক্ট নেটওয়ার্ক তৈরি করবে, যার ওজন হবে এক কিলোগ্রাম। অডির তৈরি দুটি লুনার রোভার ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করে বেস স্টেশনে হাইডেফিনিশন ভিডিও দেখার সুযোগ দেবে। অপরদিকে ভোডাফোন ১৮শ’ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করবে। চাঁদে স্থাপন করা একটি ডিপ স্পেস লিংকের সঙ্গে পিটিসাইন্টিস্টের সার্ভার সংযুক্ত থাকবে। এর ফলে চাঁদে কি হচ্ছে না হচ্ছে তা লাইভ দেখতে পারবেন পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা। -আইটি ডেস্ক

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদে যাচ্ছে ফোরজি

আপডেট সময় ০১:১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮