ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আজিয়াটায় যোগ দিচ্ছেন রবির নওশাদ

আকাশ আইসিটি ডেস্ক:

কুয়ালালামপুরের আজিয়াটা গ্রুপ বারহাদের হিউম্যান রিসোর্স ডিভিশনে যোগ দিচ্ছেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ।
১ মাচ থেকে স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আজিয়াটা গ্রুপে দায়িত্ব পালন করবেন তিনি।

নতুন এই কাজ শুরুর মাধ্যমে রবিতে প্রথমে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবং পরে চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার হিসেবে আট বছেরর কর্মজীবন শেষ করবেন মতিউল ইসলাম নওশাদ।

তিনি ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি রবিতে যোগদান করেন এবং কোম্পানির সার্বিক অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একটেল’কে রবিতে রুপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্রমাগত উন্নয়নের লক্ষ্যে কোম্পানিকে তিনি একটি নতুন কাঠামোয় দাঁড় করিয়েছেন। এছাড়া এয়ারটেল বাংলাদেশকে রবির সাথে একীভূতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

নওশাদকে পরিবর্তনের দূত আখ্যা দিয়ে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন,‘আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে নওশাদ আজিয়াটা গ্রুপে আরো বড় দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন, কিন্তু রবির এই দায়িত্বশীল ব্যক্তিটির অভাব আমরা খুব অনুভব করব। এখন থেকে তিনি আজিয়াটা পরিচালতি সব কোম্পানিতে তার মূল্যবান অবদান রাখবেন।

২০১০ সালে তিনি যে অগ্রগতির ধারা শুরু করেছিলেন সেখানে অবদানের জন্য রবি পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানান নওশাদ।

সরকার, গণমাধ্যম ও সুশীল সমাজের মূল্যবান অবদানের জন্য আজকে রবি যে অবস্থানে পৌঁছেছে সেজন্য তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘তাদের সহযোগিতা ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না; আমি তাদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আজিয়াটায় যোগ দিচ্ছেন রবির নওশাদ

আপডেট সময় ১০:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮