ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে অপারেশনের হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত ১০ ফেব্রুয়ারি ভারতের একটি সেনা ক্যাম্পের ওপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে দেরি না করে শিগগিরি ব্যবস্থা নেয়া হবে। এজন্য পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকসহ নানা ব্যবস্থা নিয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

বুধবার জেনারেল বিপিন রাওয়াত এ বক্তব্য দিয়েছেন এবং পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন আজ এ খবর প্রকাশ করেছে।

১০ ফেব্রুয়ারি ভারতীয় ক্যাম্পের ওপর হামলায় ছয় সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। ভারত বলছে, পাকিস্তান সমর্থিত জয়শে মুহাম্মাদের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। হামলার বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারমন বলেছেন, নয়াদিল্লি মনে করে- হামলাকারীদের প্রতি পাকিস্তানের সমর্থন রয়েছে এবং এজন্য ইসলামাবাদকে মূল্য দিতে হবে।

এ প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, পাকিস্তান এমন যুদ্ধ চালাচ্ছে যা থেকে লাভবান হচ্ছে বলে তারা মনে করছে কিন্তু তাদের চড়া মূল্য দিতে হবে এবং আমাদের হাতে সার্জিক্যাল স্ট্রাইকসহ কয়েক রকমের ব্যবস্থা রয়েছে।” তবে কী কী ব্যবস্থা নেবেন তিনি তা বিস্তারিত বলেননি। জেনারেল বিপিন তার ভাষায় বলেন, পাকিস্তান যদি সীমান্তে সন্ত্রাসী পাঠানো বন্ধ করে তাহলে তিনি দ্রুত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতির নির্দেশ দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে অপারেশনের হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান

আপডেট সময় ০২:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮