ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

থানাতেই দম্পতির হাতে মার খেল পুলিশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে নিগ্রহের ঘটনা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই ঘটছে। এবার থানার মধ্যে পুলিশকে মারধরের অভিযোগ উঠল কলকাতায়। বুধবার কসবা থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে- সুইনহো লেনের একটি বাড়িতে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কোন্দল চলছে। ছোট ভাই বিশেষেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী আরতি বড় ভাই এবং তার স্ত্রীকে মারধর করছেন। পুলিশ সেখানে গেলে তাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিশেষেন্দ্র ও আরতি। তারা পুলিশকে ধাক্কাধাক্কি করেন এবং এক এসআইকে চড়থাপ্পড় মারেন। কিন্তু সঙ্গে মহিলা পুলিশ না থাকায় সমস্যায় পড়তে হয় বাহিনীকে। পরে থানা থেকে মহিলা পুলিশ নিয়ে গিয়ে আরতি ও বিশেষেন্দ্রকে থানায় নিয়ে আসে।কিন্তু সেই দম্পতি সেখানেও পুলিশকে ধাক্কাধাক্কি করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে আলিপুর থানায় দুষ্কৃতদের হামলা থেকে বাঁচতে টেবিলের নিচে ঢুকতে হয়েছিল পুলিশকে। এদিনও দলবদ্ধ দুষ্কৃত নয়, শুধু এক দম্পতির হাতেই নিজেদের ডেরায় নাস্তানাবুদ হতে হয়েছিল আইনশৃঙ্খলার রক্ষকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

থানাতেই দম্পতির হাতে মার খেল পুলিশ

আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮