ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর যেন সীমান্তে গোয়েন্দা বিমান না দেখি: যুক্তরাষ্ট্রকে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার সীমান্তের আশপাশে গোয়েন্দা বিমান ওড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল মস্কো। কৃষ্ণসাগরের আকাশে মার্কিন নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের দেড় মিটার কাছ দিয়ে রুশ জঙ্গিবিমান উড়ে গেছে বলে ওয়াশিংটন অভিযোগ করার পর মস্কোর পক্ষ থেকে এ হুশিয়ারি এলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, দেশটির বিমানবাহিনী যে কোনো মূল্যে সে দেশের আকাশসীমা রক্ষা করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার এ পদক্ষেপের কারণে মার্কিন পাইলটদের সমস্যা হলে তাদের প্রতি আমাদের দুটি প্রস্তাব রয়েছে। তাদের হয় রাশিয়ার আকাশসীমা থেকে বহুদূরে থাকতে হবে। অথবা আকাশে সংঘাত এড়ানোর ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছার জন্য মস্কোর সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে।

গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী অভিযোগ করেছিল, কৃষ্ণসাগরের আকাশে একটি রুশ যুদ্ধবিমান দুই ঘণ্টারও বেশি সময় ধরে তাদের একটি গোয়েন্দা বিমানকে অনুসরণ করে।

অন্যদিকে রুশ বিমানবাহিনী জানায়, তারা মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ আকাশসীমায় অনুপ্রবেশে বাধা দিয়েছে। মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার সীমান্ত থেকে চলে যাওয়ার পরই তাদের যুদ্ধবিমান নিজ ঘাঁটিতে ফিরে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর যেন সীমান্তে গোয়েন্দা বিমান না দেখি: যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আপডেট সময় ১২:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮