ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নেতানিয়াহুর অনুষ্ঠান প্রত্যাখ্যান করল বলিউডের তিন খান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলিউডের শীর্ষ তিন তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান। বৃহস্পতিবার মুম্বাইয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলিউড তারকাদের সম্মানে ‘শ্যালম বলিউড’ শীর্ষক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, করন জোহর, ঐশ্বরিয়া রায়, বিবেক অবেরয়সহ খ্যাতিমান চলচ্চিত্রশিল্পী-কুশলীরা অংশ নিলেও তিন খান তাতে অংশ নেননি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে ৬ দিনের সফরে ভারতে অবস্থান করছেন। রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিশিষ্টজনের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি।

ওই অনুষ্ঠানে বলিউড স্টারদের অংশ না নেয়া নিয়ে চলছে নানা আলোচনা। টুইটারে অনেকে দাবি করছেন, বলিউড রাজা শাহরুখ খান, মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও সালমান খানকে আমন্ত্রণ জানানো হলেও ইসরাইলি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা।

ভারত-পাকিস্তানভিত্তিক কয়েকটি অনলাইন পোর্টালেও এই খবর প্রকাশ করা হয়েছে। যদিও অনুষ্ঠানে যোগ দিতে তিন ‘খান’ এর অস্বীকৃতির তথ্য নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

বিগত বছরগুলোতে ফিলিস্তিনি ভূমি দখল করে একের পর এক বসতি তৈরি করার অনুমতি দেয়াসহ ইসরাইলি সরকারের নানা নিপীড়নমূলক পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু। এসব বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিয়মিত ইসরাইলের নিন্দা করে আসছে।

গত সপ্তাহে নেতানিয়াহু ভারতে পৌঁছার পর অনেকে তাকে সাদরে গ্রহণ করলেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দিল্লিসহ বিভিন্ন শহরে তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। বলিউড তারকাদের কেউ কেউ ইসরাইলি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন।

চলচ্চিত্র পরিচালক আনন্দ পতবর্ধন বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘গো ব্যাক নেতানিয়াহু’ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, ‘সত্যিকারের ভারত মুসলিম, খ্রিস্টান, ইহুদি-নির্বিশেষে ফিলিস্তিনবাসীর সত্যিকারের বন্ধু হয়ে থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

নেতানিয়াহুর অনুষ্ঠান প্রত্যাখ্যান করল বলিউডের তিন খান

আপডেট সময় ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮