ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের কারণেই আফরিনে হামলা করছে তুরস্ক: রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় যুক্তরাষ্ট্র তাদের মদদপুষ্ট গেরিলাদের অনিয়ন্ত্রিতভাবে অস্ত্র সরবরাহের কারণে এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সে কারণেই তুরস্ক আফরিনে হামলা করতে উৎসাহিত হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ এই হামলার জন্য মূলত যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে।

কুর্দি-অধ্যুষিত আফরিন এলাকায় তুরস্ক বিমান ও স্থল হামলা শুরুর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেয়া হলো। আফরিন এলাকা থেকে মার্কিন সমর্থিত কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির গেরিলাদের বিতাড়িত করার জন্য তুরস্ক এ হামলা শুরু করেছে।

ওয়াইপিজির গেরিলাদের তুরস্ক সন্ত্রাসী মনে করে এবং দীর্ঘদিন ধরে তুর্কি সরকার বলে আসছে, ওয়াইপিজি হচ্ছে কার্যত তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা সংগঠন পিকেকের সিরিয়া শাখা।

রুশ মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডত্ব ও সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং সশস্ত্র অস্ত্রধারীদের প্রতি সমর্থন দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে কুর্দিদের নিয়ে সীমান্তরক্ষী বাহিনী গঠনসহ আরো কিছু উসকানিমূলক তৎপরতার কারণে তুরস্ক চরম নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের কারণেই আফরিনে হামলা করছে তুরস্ক: রাশিয়া

আপডেট সময় ০৮:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮