ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদিতে আবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ইয়েমেনি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট আজ বুধবার সৌদি আরবের নাজরান প্রদেশে সৌদি সামরিক কমান্ড কেন্দ্রের পাশাপাশি একই দিন ভোরে জিজান প্রদেশের কাছে অবস্থিত একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

ক্ষেপণাস্ত্র ইউনিট জানিয়েছে, হামলায় যথাক্রমে কাহার এম-২ এবং স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে, স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে আঘাত হানতে সক্ষম হয়নি এবং এটিকে মধ্য আকাশেই ধ্বংস করা হয়েছে বলে সৌদি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে।তবে নাজরান প্রদেশে সৌদি সামরিক কমান্ড কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

এর আগে গত ৫ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে স্কাড-শ্রেণির ‘বোরকান-২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের সেনাবাহিনী।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে। এছাড়া সেখানে দুর্ভিক্ষ ও নানা রোগ ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

সৌদিতে আবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ১১:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮