ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুয়েতের হাসপাতালে কাতারি রাজপরিবারের সদস্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারি রাজপরিবারের সদস্য শেখ আবদুল্লাহ বিন আলী আল থানিকে কুয়েতের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে বয়োবৃদ্ধ শেখ আবদুল্লাহকে সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েতে নিয়ে আসা হয়। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেখ আবদুল্লাহর অভিযোগ আমিরাত তাকে অন্যায়ভাবে আটকে রেখেছিল।

আমিরাত থেকে কুয়েতের পথে যাত্রা করার সময় তাকে হুইলচেয়ার ব্যবহার করতে দেখা গেছে। শেখ আবদুল্লাহর ভাই শেখ খালিদ আল জাজিরাকে জানান, আমিরাত সরকারের নির্যাতনে কারণে তার ভাইয়ের স্বাস্থ্য ভেঙে পড়েছে।

কাতারি রাজপরিবারের এ প্রভাবশালী সদস্য গত ১৪ জানুয়ারি এক ভিডিও বার্তায় আমিরাতের বিরুদ্ধে তাকে আবুধাবিতে আটকে রাখার অভিযোগ তোলেন।

ওই ভিডিও বার্তায় শেখ আবদুল্লাহ বলেন, ‘শেখ মুহাম্মদের (সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট) অতিথি হিসেবে আবুধাবিতে এসেছিলাম। তবে এটিকে এখন ঠিক অতিথির মর্যাদা বলা যাচ্ছে না। এটা বরং আটকে রাখার মতো বিষয়। তারা আমাকে কোথাও যেতে নিষেধ করছে। সবাইকে জানাতে চাই আমার কিছু হয়ে গেলে তাতে কাতারের কোনও দোষ থাকবে না।’

শেখ আবদুল্লাহর ওই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এ ঘটনায় আমিরাতের ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েতে পৌঁছান শেখ আবদুল্লাহ।

উল্লেখ্য, সৌদি জোটের কাতারবিরোধী অবরোধ আরোপের সময় নিজ দেশের পক্ষে উচ্চকিত ছিলেন শেখ আবদুল্লাহ। ওই সময়ে তিনি কাতারি নাগরিকদের সৌদি আরবে হজ পালনের অনুমতি লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুয়েতের হাসপাতালে কাতারি রাজপরিবারের সদস্য

আপডেট সময় ১১:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮