ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করা হবে: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র তুরস্কের দক্ষিণ সীমান্তে সিরিয়ার মধ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, এখন আমাদের দায়িত্ব হলো এই বাহিনীকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

এরদোগান বলেন, কুর্দি যোদ্ধারা পেছন থেকে ছুরি মারতে অভ্যস্ত। কাজেই একদিন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও এসব অস্ত্র ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র সিরিয়ায় তুর্কি সীমান্তে কুর্দি যোদ্ধাদের নিয়ে ৩০ হাজার সদস্যের একটি সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এরদোগান এ প্রতিক্রিয়া দেখালেন।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেকই নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফ’র সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজির সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

ওয়াইপিজির সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করতে এর আগে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান। তিনি বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সহযোগিতার পরিণতির জন্য আঙ্কারা দায়ী থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করা হবে: এরদোগান

আপডেট সময় ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮