ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

মহেশখালীতে যুবলীগ নেতাকে গুলির পর গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।সোমবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র দৈনিক আকাশকে জানান, উপজেলার হোয়ানকের কালাগাজিরপাড়া বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে। এ সময় বাজারের লোকজন দিগ্বিদিক ছুটে গেলে বাজারে অবস্থান করা মোহাম্মদ আবছার নামে এক যুবলীগ নেতাকে গুলি করে। এ সময় আবছার মাটিতে লুটে পড়লে তার গলাকেটে ফেলে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই আবছারের মৃত্যু হয়।

আবছার স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দৈনিক আকাশকে জানিয়েছেন তার ছোট ভাই নুরুল আমিন। হামলাকারীদের মধ্যে আয়ুব আলী, আবু আহমদ, জসিম, আনোয়ার, আমিরুল ও কায়সার ছিল বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর আবছারের লোকজন বাজারে এসে হামলাকারীদের লক্ষ্য করে গোলাগুলি শুরু করে। রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় গোলাগুলি চলছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র জানায়, এলাকার সন্ত্রাসী জোনাব আলী বাহিনী ও জালাল বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই জোনাব আলী বাহিনীর হাতে আবছার খুন হয় বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে আবছারকে যুবলীগ নেতা বলে দাবি করা হলেও উপজেলা যুবলীগ বলছে-নিহত আবছার যুবলীগের কেউ নয়।সংঘর্ষেরবিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, পুলিশের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

মহেশখালীতে যুবলীগ নেতাকে গুলির পর গলা কেটে হত্যা

আপডেট সময় ১১:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮