ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফারমার্স ব্যাংকের চিশতীর গ্রেপ্তার চেয়ে দুদক কার্যালয় ঘেরাও

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মাহাবুবুল হক চিশতীকে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে ময়মনসিংহের দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঘেরাও করা হয়েছে। এ ছাড়া এই দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ, অবস্থান ও মিছিল করেছেন স্থানীয়রা।

আজ বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে ময়মনসিংহ-জামালপুর সড়কে শত শত যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ রামু জানান, ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীর নামে দুদকে একটি মামলা চলমান আছে। আন্দোলনকারীরা না বুঝেই এসব করছেন। তিনি বলেন, তদন্তাধীন বিষয়ে মন্তব্য করার এখতিয়ার না থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন তিনি। মামলা চলমান আছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে জানানোর পর তাঁরা চলে গেছেন, যোগ করেন দুদকের এই কর্মকর্তা।

অবরোধের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। দুদকের কর্মকর্তা রামপ্রসাদ রামু এবং তিনি সড়ক অবরোধের কারণে জনগণের সমস্যার কথা বলার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে ময়মনসিংহ-জামালপুর সড়কে শত শত যানবাহন আটকে যায়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফারমার্স ব্যাংকের চিশতীর গ্রেপ্তার চেয়ে দুদক কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৯:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮