ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় পরিচালক অনন্য মামুন গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানবপাচারের অভিযোগে পরিচালক অনন্য মামুনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইপোর পুত্রা কোর্ট কন্ডোমিনিয়ামের একটি এপার্টমেন্ট থেকে বেশ কয়েকজন বাংলাদেশিসহ মামুনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, এ অনুষ্ঠানের নাম করে অনন্য মামুন ৫৭ জনকে মালয়েশিয়ায় নিয়ে এসেছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নিয়েছেন। আটক সবাই তা মালয়েশিয়ার পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্থানীয় সময় রবিবার রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলে পাঠানো হয়েছে। তবে সফরে যাওয়া শিল্পীরা নিরাপদ আছেন বলে জানা গেছে।

গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন অনন্য মামুন। এ অনুষ্ঠানের অন্যতম আয়োজক অনন্য মামুন। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন।

এই দলে ছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী আসিফ আকবর, চিত্রনায়িকা আইরিন, মিষ্টি জান্নাত, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা, কবির তিথি, এইচ এম রানা ও গানের দল চিরকুট।

পরিচালক দেবাশীষ বিশ্বাস গণমাধ্যমকে একথা জানিয়ে বলেছেন,অনুষ্ঠানের আড়ালে অনন্য মামুন আদম পাচারের মতো অপরাধ করছে, এ ব্যাপারে আমরা কিছুই জানতাম না। গতকাল বিকেলে হঠাৎ আমাদের দলের কয়েকজন শিল্পী আদম পাচারের বিষয়টি জানতে পারেন। মালয়েশিয়ার পুলিশের কয়েকজন সদস্য আমাদের সঙ্গে কথা বলেন। বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, অনুষ্ঠানে আসা কোনো শিল্পীর সমস্যা হয়নি।’

তিনি বলেন, পুরো ব্যাপারটি নিয়ে ভীষণ লজ্জিত সবাই।বাইরের দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বাংলাদেশের মানুষেরা যেখানে সাফল্যের কারণে বিশ্বদরবারে প্রতিনিয়ত নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে, সেখানে একজন পরিচালকের এ ধরনের কর্মকাণ্ডে আমাদের অপমানিত হতে হয়েছে। আমরা একরকম মানসম্মান নিয়ে বেঁচে গেছি।’

পুরো বিষয়টি সম্পর্কে মালয়েশিয়া থেকে বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম একটি জাতীয় দৈনিককে বলেন, ‘ঘটনাটি আমাদের কানে এসেছে। আমরা পুরো বিষয়টির প্রতি খেয়াল রাখছি। দেশের বাইরে এসে এমন ঘটনায় জড়ানোর ব্যাপারটি খুবই অস্বস্তিকর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় পরিচালক অনন্য মামুন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭