ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সেনা কর্মকর্তা মার্কিন কালো তালিকায়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের বিরুদ্ধের জাতিগত নির্মূল অভিযানে নেতৃত্ব দেয়ার অভিযোগে মিয়ানমারের মেজর জেনারেল মাউং মাউং সোয়েকে কালোতালিকা ভূক্ত করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির’ অভিযোগ এনে যুক্তরাষ্ট্র কালো তালিকাভূক্ত করা হয়েছে। খবর বিবিসির।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধনের অভিযানে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি এক বিবৃতিতে জানায়, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ মোট ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

জেনারেল সোয়ে তাদের একজন। যুক্তরাষ্ট্রের ট্রেজারির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ওই সময়ে মাউং সোয়ের অধীনে থাকা সেনাবাহিনীই মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।’

এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত মাসে জেনারেল সোয়েকে বদলি করা হয়। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে বদলির কারণ সম্পর্কে কিছু বলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সেনা কর্মকর্তা মার্কিন কালো তালিকায়

আপডেট সময় ০১:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭