ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সাউথ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দোকানে মালামাল লুটপাটে বাধা দেয়ায় সাউথ আফ্রিকায় জামাল উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের আবুল খায়ের বেচু মিয়ার ছেলে। জামাল উদ্দিনের মুমু (১১) ও ফারহান (৩) নামের দুটি সন্তান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের ভাই কামাল উদ্দিন দৈনিক আকাশকে জানান, জামাল উদ্দিন ঢাকায় মুদি ব্যবসায় করতেন। পরে জীবিকার তাড়নায় গত দুই বছর আগে সাউথ আফ্রিকা যান তিনি। সেখানে প্রথমে এক বছর একটি কোম্পানিতে চাকরি ও পরে গত বছর ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

আফ্রিকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এসময় একদল নিগ্রো সন্ত্রাসী জামাল উদ্দিনের দোকানে ঢুকে মালামাল ও ক্যাশ থেকে টাকা লুট করছিল। এসময় জামাল তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার মাথায় পিন্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর জামাল উদ্দিনের এলাকা ও পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ শুনে জামাল উদ্দিনের বাবা ও স্ত্রী শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সাউথ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:১৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭