ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইস্যূতে ৫৭ মুসলিম দেশের ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ইসলামি সহযোগী সংস্থা ওআইসির ৫৭টি দেশ। আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি সম্মেলন থেকে এই ঘোষণা দেন সংস্থার মহাসচিব ইউসেফ আল-ওথাইমিন। এ সময় তিনি মুসলিম বিশ্বের নেতাদের এ ইস্যুতে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউসেফ আল-ওথাইমিন বলেন, ‘ওআইসি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ট্রাম্প এই ঘোষণার মধ্য দিয়ে পুরো মুসলমানদের অনুভূতিকে উসকে দিয়েছেন। এটা এ অঞ্চলে এবং বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে।’

ইউসেফ আল-ওথাইমিন বক্তব্য দেয়ার আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ট্রাম্পের এই ঘোষণা বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলেছে।এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘শান্তি প্রক্রিয়া থেকে নিজেদের অযোগ্য’ ঘোষণা করেছে। তিনি আরো বলেন, ‘ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আমরা গ্রহণ করব না। যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা পুরোপুরি ইসরায়েলের অনুগত।’

১৯৬৯ সালের প্রতিষ্ঠিত ওআইসির কোনো প্রস্তাবকে ৫৭টি ‘মুসলিম দেশের সমষ্টিগত কণ্ঠস্বর’ হিসেবে বিবেচনা করা হয়। গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। এই সময় ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণাও দেন তিনি। এই ঘোষণার পর পরই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ট্রাম্প বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যূতে ৫৭ মুসলিম দেশের ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান

আপডেট সময় ০২:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭