ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেকর্ড সামরিক বাজেটে স্বাক্ষর ট্রাম্পের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জন্য রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেটে সই করেছেন। ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ-২০১৮ গতকাল মঙ্গলবার পাস হয়েছে। তারপর ট্রাম্প এ বাজেটে সই করেন।

গত ৯ নভেম্বর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা এ বাজেট অনুমোদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক খাতের জন্য যে পরিমাণ বাজেট দেয়ার অনুরোধ করেছিলেন কংগ্রেস তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। ২০১৮ অর্থবছরের জন্য ৭০০ বিলিয়ন ডলারের বেশি অর্থের অনুমোদন দেয়া হয়েছে।

হোয়াইট হাউসে বাজেট পাসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এই প্রতিরক্ষা বাজেট পাসের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করলাম।’

ট্রাম্প গতকাল যে বাজেট পাস করেছেন তা রাশিয়াসহ সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। বাড়তি বাজেট পাসের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রেকর্ড সামরিক বাজেটে স্বাক্ষর ট্রাম্পের

আপডেট সময় ০২:০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭