ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইয়েমেনি স্নাইপারের গুলিতে সৌদি সেনাসহ কমপক্ষে নিহত ১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনাদের গুলিতে সৌদি আরবের সেনা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনা ও ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা-কে জানিয়েছে, আল-আশা ও আশ-শোরফা এলাকায় ইয়েমেনের সেনারা সৌদি আরবের পাঁচ সেনাকে হত্যা করেছে। এ দুটি এলাকা রাজধানী রিয়াদ থেকে ৯৬৯ কিলোমিটার দক্ষিণে।

এদিকে, ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা একই এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। এরপর ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা সৌদি আরবের আল-কারাস সামরিক ঘাঁটিতে মর্টারের গোলাবর্ষণ করে এবং তাতে সৌদি আরবের অনেক সেনা হতাহত হয়েছে। এছাড়া, সৌদি আরবের আশ-শারকান সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানেও বেশ কয়েকজন নিহত কিংবা আহত হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি সমর্থিত অন্তত পাঁচ ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। একই এলাকায় ইয়েমেনের সেনা ও মিত্র হুথি যোদ্ধাদের হামলায় হাদিপন্থি দুই সেনা নিহত হয়েছে। এছাড়া, মা’রিব প্রদেশে স্নাইপারদের একটি হামলায় সৌদি আরবের পাঁচ ভাড়াটে সেনা নিহত হয়েছে। একই প্রদেশে আরেকটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে তবে সঠিক সংখ্যা জানা যায় নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ১

ইয়েমেনি স্নাইপারের গুলিতে সৌদি সেনাসহ কমপক্ষে নিহত ১৭

আপডেট সময় ০১:২৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭