ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেনের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে দেশটির বেলকম শহরের কাছে ভরনবিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, ঘটনার দিন আনোয়ার হোসেন মাগরিবের নামাজ শেষ করে তার দোকানে আসার সাথে সাথেই একদল আফ্রিকান কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাত বছর আগে আফ্রিকায় পাড়ি জমান আনোয়ার। প্রথমে অন্যের দোকানে চাকরি করতেন। পরবর্তীতে নিজেই বেলকম শহরে ব্যবসা শুরু করেন। সেখানকার একদল সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দোকানে একা পেয়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু জানান, নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭