ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্যায় নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে জরুরি অবস্থা জারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ও আশপাশের নগরীগুলোতে। এতে সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চের মেয়র লিয়ানে দালজিল স্থানীয়ভাবে ক্রাইস্টচার্চে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কয়েকশ’ বাড়িঘরের বাসিন্দাকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল বন্যা প্লাবিত এলাকাগুলোর পানির স্তর হাঁটু পরিমাণ বেড়ে গেলে বাসিন্দাদের বাড়িতে সহায়তার জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে। কারণ ওই সময় বাড়ির বাইরে যাওয়া বিপজ্জনক। এর আগে বাসিন্দাদেরকে সিভিল ডিফেন্স সেন্টারে যাওয়ার পরামর্শ দিয়েছিল কাউন্সিল। কিন্তু পানি দ্রুত বেড়ে যাওয়ায় ও শক্তিশালী স্রোতের কারণে সরকারকে তার পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।

উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে বন্যা প্লাবিত এলাকাগুলোর মানুষের অবস্থা দেখতে পরিদর্শন করছে।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী, কাউন্সিল অ্যান্ড সিভিল ডিফেন্স, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড পুলিশ, রেডক্রস, ছাড়াও বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে অংশ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্যায় নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে জরুরি অবস্থা জারি

আপডেট সময় ১১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭