ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সৌদি আরবে অভিযানে ১ লাখ ২০ হাজার প্রবাসী গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে চলতি বছরে ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানে এক লাখ ১৯ হাজার ৮৫০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রকাশিত বার্তায় বলা হয়, সৌদি আরবে চলমান ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানের আওতায় ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে ৬৭ হাজার ৭৭০ জনকে অভিবাসন আইন লঙ্ঘন, ১৯ হাজার ৭০৯ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন, ৩০ হাজার ৯৫৬ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং এক হাজার ৪২৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার জন্য গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেন, ২১ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালায়। সেখান থেকে শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজার ৩০ জনকে গ্রেফতার করা হয়।

এর আগে গত সপ্তাহে মক্কা থেকে একই অভিযোগে ২৯৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে আসির থেকে ৪৩৮ জন, রিয়াদ থেকে ১০৪ জন, আলখোবার থেকে ১৬১ জনকে গ্রেফতার করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শ্রম ও অভিবাসী আইন লঙ্ঘন সংক্রান্ত কোনো খবর পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সৌদি আরবে অভিযানে ১ লাখ ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আপডেট সময় ০৭:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭