ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে পৃথক দুইটি ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় অন্যজন দেয়াল চাপা পড়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাঈন উদ্দিন শাহ আলম ও নুর ইসলাম।

মাঈন উদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর। তারা বাবার নাম মৃত হাজী শাহ আলম। আর নুর ইসলামের বাড়ি জামালপুর সদরের লাঙ্গল জোড়ায়।

নিহত মাঈন উদ্দিন শাহ আলমের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, তার ভাই সৌদি আরবের রিয়াদ শহর থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী আল খারিজ নামক স্থানে ভাড়ায় একটি দোকান চালাতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তারা দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় মাঈন উদ্দিন তাদের পেছনে ধাওয়া করে হাইওয়ে রাস্তায় গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে কিং খালিদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গত সোমবার দাম্মাম শহরের হাফার আল বাতেন সংলগ্ন আল কাইছুমায় কর্মরত অবস্থায় বিল্ডিংয়ের দেওয়াল চাপা পড়ে নুর ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হন। নিহত নুর ইসলাম ফ্রি ভিসায় দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০২:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭