ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় কুপিয়ে বিকাশ কর্মীর ১৬ লাখ টাকা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় বিকাশ কর্মীর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার এক মাস না পেরুতেই আবারও ফিল্মি স্টাইলে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ কর্মীর কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার বিকালে ৪টায় জেলার লালামোহন উপজেলার উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিকাশ কর্মী তুহিন গুরুতর আহত হন। তাকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই ভোলার গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও ডিএসবির পৃথক তিনটি টিম তদন্ত নেমেছে।

ভোলার বিকাশ ডিলার মনসুর আলম জানান, বিকালে লালামোহনের একটি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে তুহিন ও শাহিন নামে দুই বিকাশ কর্মী এজেন্টদের মধ্যে টাকা বিতরণের জন্য লালমোহনের উজিরপুর এলকায় যান। এ সময় স্লুইজগেট এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে ব্যাগে থাকা ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশ কর্মী তুহিনকে অস্ত্র দিয়ে আঘাত করে তারা।

ঘটনার সময় তুহিনের সাথে থাকা অপর বিকাশ কর্মী শাহিন জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই একদল দুর্বৃত্ত এসে তুহিনের উপর হামলা চালিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ভোলা গোয়ান্দা পুলিশের (ডিবি) ওসি মো. ফারুক হোসেন জানান, বিকাশ কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এছাড়া অপর বিকাশ কর্মী শাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৫ তারিখে চরফ্যাশন থেকে একই স্টাইলে বিকাশ কর্মীর ১৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে সে ঘটনায় এখনও উদঘাটন করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় কুপিয়ে বিকাশ কর্মীর ১৬ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১২:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭