ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

সৌদিতে লিফট ছিঁড়ে আহত বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে লিফট ছিঁড়ে আহত বাংলাদেশি কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। দুর্ঘটনার পর আহত কবির হোসেনকে বুরাইদা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কবিরের বন্ধু আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি সৌদিতে কর্মরত। তারা দুজনেই রাজধানী রিয়াদে একই সঙ্গে কাজ করতেন। তিন মাস ধরে কবির কাজ করছেন বুরাইদা শহরে। তিনি আরও বলেন, কবির হোসেনের লাশ বর্তমানে বুরাইদার একটি হিমাগারে রাখা হয়েছে। দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এলেই তার লাশ কোম্পানির খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

দেশটির আল কাছিম বুরাইদা শহরে গত ১ নভেম্বর কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে কবির পড়ে গেলেন। ফলে তিনি মারাত্মক আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

সৌদিতে লিফট ছিঁড়ে আহত বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৫:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭