ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অস্ট্রেলিয়ায় এমপি’র পদত্যাগ, সংকটে সরকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় শনিবার ক্ষমতাসীন দলের আরো এক এমপি পদত্যাগ করেছেন। ফলে পার্লামেন্টের ওপর প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আর প্রাধান্য থাকছে না। পার্লামেন্টে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। খবর এএফপি’র।

দ্বৈত নাগরিকত্বকে কেন্দ্র করে সাংবিধানিক সংকটের সর্বশেষ শিকার জন আলেক্সান্ডার একজন সাবেক টেনিস তারকা। দ্বৈত নাগরিকত্ব দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় একে কেন্দ্র করে আরো কয়েকজনকেও পদত্যাগ করতে হয়েছে।

এ দিকে আলেক্সান্ডারের পদত্যাগের ফলে টার্নবুলের দল পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অস্ট্রেলিয়ার উচ্চ আদালত গত ২৭ অক্টোবর এ মর্মে রুল জারি করে, দেশটির সংবিধান অনুযায়ী পার্লামেন্টের উচ্চ অথবা নিম্নকক্ষের অপর পাঁচ সদস্য ওই পদে থাকার অযোগ্য। এদের মধ্যে উপ-প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোটের শরীক দল ন্যাশনাল পার্টির নেতা বার্নাবেই জোয়েস রয়েছেন।

আলেক্সান্ডার সিডনিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আদালতের রুলটি তার অবস্থা জানতে তাকে বাধ্য করছে। যদিও ব্রিটিশ অভিবাসীর সন্তান হিসেবে স্বাভাবিক নিয়মে দ্বৈত নাগরিক হওয়ার বিভ্রান্তি অনেক আগেই দূর হয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, তিনি একজন অস্ট্রেলিয়ান এবং কেবলই অস্ট্রেলিয়ান।

উল্লেখ্য, আলেক্সান্ডার অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭০ ও ৮০’র দশকে পেশাদার টেনিস খেলেন। এক পর্যায়ে তিনি বিশ্বের ৮ নম্বর স্থান অধিকার করেন। তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে ডেভিস কাপে যোগ দেন এবং ফেড কাপে অস্ট্রেলিয়ান দলের অধিনায়কত্ব করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় এমপি’র পদত্যাগ, সংকটে সরকার

আপডেট সময় ১২:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭